গাজীপুরে গরু চোর সন্দেহে দুইজনকে গণপিটুনি

গাজীপুর

গরু চোর সন্দেহে গাজীপুর সদর উপজেলায় দুইজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে উপজেলার ভাওয়াল মির্জাপুর বহুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, ‘আজ (মঙ্গলবার) ভোররাতে একটি ট্রাকে করে ৯ ব্যক্তি বহুরিয়াচালা এলাকায় যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান। এসময় তারা দৌড়ে পালাতে যায়। সাতজন পালাতে সক্ষম হলেও দুইজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।’