পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালের দিকে এসবি লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রায় ৩০ জন যাত্রী নিয়ে গাবতলীর দিকে যাচ্ছিল। বিকাল ৫টার দিকে বাসটি আমিনবাজারের চানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় । এতে বাসের ২৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।’