স্থানীয়রা জানান, বগুড়ার কাঠমিস্ত্রি সাইফুল ও তার ভাই আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে বাসাইল উপজেলার বিলপাড়া বাজারে দোকান ভাড়া নিয়ে ফার্নিচারের ব্যবসা করে আসছে। তারা বগুড়া থেকে শিশু মেহেদীকে নিয়ে এসে ওই দোকানে কাজ দেয়। সোমবার (২৬ আগস্ট) সকালে আদাজান গ্রামে ভাই ভাই রাইস মিলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মেহেদি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুবোধ কুমার দাস বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। পরে তারা লাশ নিয়ে দ্রুত চলে যায়।’