টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, সালাম টঙ্গীর পাগাড় এলাকার সফিকুলের বাসায় ভাড়া থেকে স্থানীয় বাজারে সবজির ব্যবসা করতেন। বিকালে তার স্ত্রী বারান্দার বিদ্যুতের তারে কাপড় শুকাতে যান। এ সময় ওই তারে লিকেজ থাকায় সে বিদ্যুতায়িত হলে পাশে থাকা স্বামী সালামের ধাক্কা লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন।