খাদিজা আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হাবিবুর রহমানের স্ত্রী। তারা টঙ্গাবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। নিহতের বাড়ি বরিশালের ভাণ্ডারিয়া এলাকায় বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, ১২ দিন আগে প্রভাষকের স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শনিবার বিকালে ওই প্রভাষকের স্ত্রীর অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, শনিবার বিকালে তাদের হাসপাতালে নিয়ে আসার পর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।