টাঙ্গাইলের ভূঞাপুরে বাবা-মায়ের অভিযোগে এক মাদকসেবী যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জাহিদুল ইসলাম (২০); সে উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ইউএনও ঝোটন চন্দ জানান, মাদকসেবী ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন তার বাবা-মা। পরে আজ (বৃহস্পতিবার) দুপুরে ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।