বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে সহোদরসহ আটক ৩

গ্রেফতার

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বাসুখালী গ্রামে বাড়ির উঠানে গাঁজা চাষ করা অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। আটক দুই ভাই হলো তাপস কুমার বিশ্বাস (৩০) ও সমারেম কুমার বিশ্বাস (৩২)। বালিয়াকান্দি থানার এস আই অঙ্কুর কুমার ভট্টাচায্য এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ ফিট উচ্চতার ৮ কেজি ২০০ গ্রাম ওজনের ২টি গাঁজা গাছসহ তাদের আটক করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। এসময় তাদের প্রতিবেশী মুকুন্দ্র চন্দ্র বিশ্বাসকেও (৫২) তার বাড়ির আঙ্গিনায় চাষ করা ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ২টি গাঁজা গাছসহ আটক করা হয়।

আটক তাপস ও সমারেম বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বাসুখালী গ্রামের মৃত ভগিরত চন্দ্রের ছেলে এবং মুকুন্দ্র ওই গ্রামের মৃত নিরোধ চন্দ্রের ছেলে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়। দুপুর ২টার দিকে বালিয়াকান্দি থানায় সংবাদ কর্মীদের এ বিষয়ে জানানো হয়।

বালিয়াকান্দি থানার এস আই অঙ্কুর কুমার ভট্টাচায্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ ফিট উচ্চতার ৪টি গাঁজা গাছসহ ৩ জনকে আটক করা হয়েছে। তারা নিজেদের বাড়ির উঠানেই গাঁজা চাষ করছিল। উদ্ধার করা গাজা গাছে ওজন প্রায় ২০ কেজি। যা শুকালে হবে প্রায় ৪ কেজি। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।