মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের সময় স্কুল,কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর ৩-৪ বছর সেশন জট ছিল। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতির পদ ছিনিয়ে নিয়েছিলেন। দখলদার জিয়ার মনে সবসময় ভয় ছিল যদি ছাত্র সমাজ জেগে ওঠে তাহলে আর ক্ষমতায় থাকা যাবে না। তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।’