শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলানাথপুরে ‘ড্রাইভার্স ট্রেনিং সেন্টারে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ অভিযান চলবে। অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা কেউ নিজ দলের কোনও নেতাকর্মীকে আইনের আওতায় আনেনি। অপকর্ম, দুর্নীতি, মানি লন্ডারিং, সন্ত্রাসের কারণে অতীতে বিএনপি সরকার তাদের একজন কর্মীকে শাস্তি দিয়েছে, দুদকে একজনের নামে মামলা হয়েছে—এমন নজির মির্জা ফখরুল দেখাতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘আজকে ফখরুল সাহেব বলেন, সুইস ব্যাংকে টাকা; সেই ইতিহাস তো আপনাদের। হাওয়া ভবনের কত টাকা সুইস ব্যাংকে আছে, সেটাও কিন্তু আমরা খতিয়ে দেখছি। সিঙ্গাপুরে আপনাদের মানি লন্ডারিংয়ের টাকা ধরা পড়েছে। আপনাদের টাকা আমেরিকায় এফবিআই ধরেছে। সেই হাওয়া ভবন থেকে ক্যাসিনোর জন্ম দিলেন। বঙ্গবন্ধু আইন করে যে জুয়া বন্ধ করলেন, সেই জুয়া চালু করলো কে? এই জুয়ার প্রবর্তক হচ্ছেন আপনারা। এসব অপকর্ম-দুর্নীতি-অর্থপাচার সব একে একে খুঁজে বের করবো।’
মন্ত্রী বলেন, ‘ক্যাসিনোর মালিকরা কোন দলের কোন কোন নেতাকে কত টাকা মাসোহারা দেয়, সেই নেতারা শুধু আওয়ামী লীগ নয়, বিএনপিতেও আছে। খুঁজে বের করা হচ্ছে, অপেক্ষা করুন।’
ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।