ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সিরাজুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. কমোদা প্রসাদ সাহা তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত সিরাজুল ইসলাম (৪০) ফরিদপুর জেলার সালথা উপজেলার নারানদিয়া গ্রামের ফেলু শেখের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম গত রবিবার ডেঙ্গু রোগে আক্রন্ত হয়ে শিবচর হাসপাতালে ভর্তি হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে তার মৃত্যু হয়।
এ নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হলো।