মামলার বরাত দিয়ে ওসি জানান, বাড়ির পাশের একটি কারখানায় কর্মরত থাকা অবস্থায় রকির সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এই সুবাদে বিয়ের কথা বলে ওই তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে রকি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সুজন নামে একজনের বাড়িতে ডেকে নিয়ে ওই তরুণীকে আবারও ধর্ষণ করে সে। এ সময় ওই তরুণী বাধা দিলে তাকে মারধর করা হয়। এ ঘটনায় তরুণী বাদী হয়ে শনিবার দুজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। আসামি রকিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।