পেঁয়াজের মূল্যে কারসাজি, তিন ব্যবসায়ীকে জরিমানা

 

মানিকগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকিপেঁয়াজের মূল্যে কারসাজি করায় মানিকগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া বাজার, জাগীর ও ভাটবাউর এলাকায় বুধবার (২ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন।

আসাদুজ্জামান রুমেল জানান, পেঁয়াজের ক্রয়ের ভাউচার দেখাতে না পারায়, মূল্য তালিকা প্রদর্শন না করায় ও পরিমাপে কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে জরিমানা আরোপ করা হয়। জাগীর কাঁচাবাজার আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করায় জহিরুল বেপারি ও আসগর আলীকে ১ হাজার টাকা করে ও ভাটবাউর কাঁচাবাজারের আড়তদার আব্দুল আজিজকে ওজনে কম দেওয়ার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোলড়া বাজারে দুধে পানি মেশানোর দায়ে আরও এক ব্যবসায়ীকে জরিমানা আরোপ করা হয়।

আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আ ইনে প্রশাসনিক ব্যবস্থায় এসব জরিমানা করা হয়।