উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘ফোন নম্বর ক্লোন করে বুধবার একটি চক্র বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে শিক্ষা উপকরণ ও ল্যাপটপ দেওয়ার কথা বলে বিকাশে টাকা পাঠানোর জন্য ফোন করে। পরে বিষয়টি আমার নজরে আসে।’
ইউএনও আরও বলেন, ‘দুই বছর আগেও ভূঞাপুরে যোগদান করার পর ফোন নম্বর ক্লোন করা হয়। সেসময়ও বিভিন্ন জনের কাছে টাকা দাবি করে একটি চক্র। ওই সময় ক্লোনের বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছিল।’ এ ঘটনায় কাউকে বিভ্রান্ত না হওয়া ও কোনও প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানান তিনি।