শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

যাবজ্জীবন

ফরিদপুরে এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে ওহিদবিশ্বাস(২৮) নামেএক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।এছাড়াও ১লাখ টাকাঅর্থদণ্ডঅনাদায়েআরও২ বছরেরবিনাশ্রমকারাদণ্ডদিয়েছেন আদালত।

ওহিদ বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রাম গ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ নভেম্বর বেলা ১১টার দিক প্রতিবেশী বিপ্লব মালীর ঘরে গিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করে ওহিদ পালিয়ে যায়। ওই শিশুর মা ওহিদকে পালিয়ে যাওয়ার সময় দেখেন। পরে আহত অবস্থায় শিশুকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরবর্তীতে পরীক্ষার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই দিন শিশুর মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। সেই রাতেই আসামিকে আটক করে পুলিশ।