আটক ব্যক্তিরা হলো—মো. সাজ্জাদ হোসেন (২৪), মো. শাহজালাল হাওলাদার (৩২), মো. হৃদয় (২১), মো. আ. ছাত্তার (৪৫), মো. মিলন হোসেন (৩৫), আবুল হোসেন (২৫), মো. মোস্তফা (৩১), মো. আলী অজগর (২১), মো. রমজান সরদার (৩১), মো. নাসির উদ্দিন (৪৩), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. মাহিম মিয়া (২৮), মো. হায়দার আলী (৪৫) ও মো. শাহজাহান (১৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। চক্রটি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, চট্টগ্রাম রোড ও এর আশপাশের এলাকায় পোশাককর্মী ও সাধারণ যাত্রীর ছদ্দবেশে লোকজনের মানিব্যাগ, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছে। তারা ছিনতাইয়ের মালামাল সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে আসে। সাজ্জাদ এই মালামাল হিরাঝিল এলাকার কয়েকটি দোকানে গোপনে মজুদ রেখে বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করে। সাজ্জাদ চক্রের মূলহোতা। তার নিদের্শেই চক্রটি ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে।