ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. আসাদুজ্জামান বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশনস এন্ড ইন্টেলিজেন্স) জিহাদুল কবির বিপিএম, ঢাকা রেঞ্জের সহকারী পুলিশ সুপার মো. মাহিন ফরাজী, ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ১৩টি জেলার পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএমকে পুরস্কৃত করা হয়। এর আগে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতির জন্য ২০১৮ সালেও তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা পদক বিপিএম-সেবা পদকে ভূষিত হন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘এই অর্জন আমার একার নয়। টাঙ্গাইল জেলা পুলিশের প্রতিটি সদস্য এই সফলতার ভাগীদার। টাঙ্গাইল জেলা পুলিশের প্রতিটি সদস্য আরও উৎসাহ নিয়ে কাজ করে জেলা পুলিশের জন্য বারবার সফলতা বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা।’