আটককরা হলো- আল আামিন, মো. রফিক, মো. আবির, ইমরান, মো. আবির হোসেন, মো. রুবেলও মামুন হোসেন শাওন।
আজ বিকালে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
র্যাব জানায়, আটকরা সবাই বিভিন্ন সময় মেয়েদের উত্যক্ত করতো। এদের গ্রুপের নেতৃত্বে রয়েছে গাবতলী নতুন বাজার এলাকার উজ্জল। বর্তমানে সে পলাতক।
জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা র্দীঘদিন নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে সন্ত্রাসী ও ছিনতাই করে আসছিল। মোবাইল ফোন, নারীদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিতে তারা বিভিন্নভাবে নারীদের উত্যক্ত করতো।
আকটদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।