নরসিংদীতে ১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

মজুরি কমিশনসহ ৯ দফা দাবিতে ভুখা মিছিল করেছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। মিছিলটি সোমবার (২৫ নভেম্বর) সকালে হাতে থালা-বাটি ও ব্যানার, ফেস্টুন নিয়ে ইউএমসি জুটমিলের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিল গেটে গিয়ে শেষ হয়। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেয়।  

এসময় দীর্ঘদিনেও বকেয়া মজুরি ও পিএফ’র টাকা দেওয়া ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ ও মজুরি কমিশনসহ তাদের ১১ দফা দাবি না মানায় সরকারের সমালোচনা করেন। এসময় শ্রমিকরা পাটমন্ত্রীর পদত্যাগের দাবি করেন। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।