মজিদা খাতুন ইন্দ্রবপুর এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (৫ নম্বর ওয়ার্ড) নুরুল ইসলাম নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, শীত থেকে রক্ষা পেতে শুক্রবার সন্ধ্যায় বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন মজিদা খাতুন। অসাবধানতাবশত এ সময় তার কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। স্বজনরা দগ্ধ মজিদাকে গুরুতর অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।