শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় যদি মুক্তিযোদ্ধাদের কমিটি থাকতো তাহলে এই ভুল হতো না। প্রকাশ করা তালিকায় ভুল থাকায় তা স্থগিত করা হয়েছে। অচিরেই সংশোধিত তালিকা প্রকাশ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলীসহ অনেকে।