নিহতরা হলেন- পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮), ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯) এবং বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।
বাল্কহেডের মাস্টারের বরাত দিয়ে ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নদীতে বাল্কহেডটি নোঙর করা হয় পরিষ্কারের জন্য। কাজ শেষে শ্রমিকরা ঘুমিয়ে পড়েলে রাতে লিকেজ থেকে বাল্কহেডের ভেতরে পানি প্রবেশ করে। এতে ভেতরে থাকা ৬ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। আর মাস্টারসহ দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহত সকলেই শ্রমিক। পরে পাগলা নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়। আত্মীয়রা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।