Manikganj-Briks-1জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয় ২০১৯ সালে মোট ১ কোটি ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Manikganj-Voktaothker-PC-3সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ইটভাটা, ফার্মেসি ও বেকারিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ২০৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানগুলোতে ৩২৬টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে ১৮টি গণশুনানি ও দুটি সেমিনার করা হয়। সেইসঙ্গে লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে ৫৯টি। সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে ইট ভাটায় ও দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মেসি।