৮ জানুয়ারি শিশুটির বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
এজাহারে তিনি অভিযোগ করেন,৭ জানুয়ারি বিকালে ধর্ষণের শিকার ছাত্রীর পরিবার এ বিষয়ে প্রথমে সিয়ামের নানা বাড়ির নুরুল ইসলাম ও খবির উদ্দিনের কাছে বিচার দাবি করেন। বিচার না করে উল্টো ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারকে শাসানো হয়। একপর্যায়ে বিষয়টি ধামাচাপা দিতে মেয়ের বিয়ের সম্পূর্ণ খরচ দেবেন বলেও আশ্বাস দেন ওই দুজন। কিন্তু, বিচার না পেয়ে ধর্ষণের শিকার ছাত্রীর পরিবার থানায় যেতে চাইলেও তাদেরকে বাধা দেন নুরুল ইসলাম ও খবির উদ্দিন।
সিয়াম আড়াইহাজার উপজেলার ফাউসা গ্রামের সাইদুল হকের ছেলে। সে সোনারগাঁয়ের বশিরগাঁও গ্রামে নানার বাড়িতে থাকে।