রূপগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন রফিকুল হক জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রুপগঞ্জ থানায় চার জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তৌসিফ ও আফজাল হোসেন নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে চেষ্টা চলছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত কয়েকদিন আগে গন্ধর্বপুর এলাকার বাদল মিয়ার ছেলে তৌসিফ তার মেয়ের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। বৃহস্পতিবার দুপুরে টাকা ফেরত দেবে বলে ফোন করে গন্ধর্বপুর বাস স্ট্যান্ডে তার মেয়েকে নিয়ে যায়। টাকা ফেরত নিয়ে বাড়ি ফেরার পথে তৌসিফ, রূপসী এলাকার তানভীর ও সোহাগ এবং কর্নগোপ এলাকার আফজাল তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে রূপসী এলাকা ও কর্নগোপ এলাকার দুটি বাড়িতে তাকে দুই দিন আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাকে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে মৌচাক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।