অভিযুক্ত রবিউল ঠাকুরগাঁও জেলার দেওগাঁও গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে সিরাজদিখান থানায় অভিযোগ করার পর পুলিশ তাকে আটক করে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন। তিনি জানান, ৭ জানুয়ারি ওই মাদ্রাসায় নিজের রুমে ডেকে নিয়ে এক ছাত্রকে মাদ্রাসার ওই শিক্ষক বলাৎকার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।