চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

P_20151213_093645

ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে যাওয়ার পর রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল শুরু হয়েছে।

ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে পাটুরিয়া থেকে ছেড়ে আসা কপতি ফেরি চার ঘণ্টা আটকা থাকার পর সকাল ১০টায় দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। এতে দুর্ভোগে পড়ে ফেরিতে থাকা শিশু ও বৃদ্ধসহ প্রায় দুই শতাধিক যাত্রী।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৮টি রো রো, ৬টি ইউটিলিট ও ২টি কে টাইপ ফেরি চলাচল করে।

/জেবি/এসটি/