আহতরা হলেন- সুইং অপারেটর শারমিন আক্তার (৩৫), রুবিনা বেগম (৩০), সালমা আক্তার (৩০) ও সাবিনা আক্তার (৩০)। আহতদরেকে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গুরুতর আহত শারমিন আক্তারকে (৩৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপক এম এ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, মধ্যাহ্ন বিরতির সময় কারখানার ওই নারী শ্রমিকেরা মহাসড়ক পার হচ্ছিলেন। ঢাকাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই চার শ্রমিককে ধাক্কা দিলে তারা সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই চার নারী শ্রমিক আহত হন। দুর্ঘটনায় মুহুর্তের মধ্যে শ্রমিকদের মধ্যে নিহতের গুজব ছড়িয়ে পড়ে। পরে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের প্রশাসিনক ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, পরিস্থিতি মোকাবিলায় কারখানা শনিবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ, শিল্প ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে দুপুর আড়াইটার দিকে যান চলাচল শুরু হয়।