রবিবার (২ ফেব্রুয়ারি)বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সাউথ টাউন আবাসিক প্রজেক্টের সামনে এই ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে মাওয়ার দিকে যাচ্ছিল। বাসটি সাউথ টাউন আবাসিক প্রজেক্টের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হয়। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গাড়ির সবাই মারাত্মক আহত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।’