পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘বিকালে ওই কলেজছাত্রকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
এসপি জানান, তানভীর মাহতাব শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। শহরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির (হ্যাবিট) ছাত্র।