নিহত রাশেদুল ইসলাম ভূলতা ইউনিয়নের আউখাবো গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রাশেদুল ভূলতা এলাকার কালু ভূইয়া ইট ভাটার সামনে চায়ের দোকান চালাতো। ভোরে সে দোকানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
ওসি নজরুল ইসলাম বলেন, ‘সিলেট থেকে পাথর বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০-৬৮৯২) ডেমরার সারুলিয়া এলাকায় যাচ্ছিলো। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাশেদুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদুলের মৃত্যু হয়।’
ট্রাকটি খাদে পরে গেলে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।