প্রতিষ্ঠান দু’টি হলো বাংলাদশে ধান গবষেণা ইনস্টটিউিট (ব্রি) উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়।
অভিভবাক ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সমবেত হতে শুরু করে। বিদ্যালয়ের তিন তলার একটি শ্রেণিকক্ষে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টার দিকে ওই কক্ষে ১০০ পাউন্ডের একটি কেক কাটা হয়। অনুষ্ঠানের সময় অভিভাবক বিদ্যালয়ের বাইরে ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা বলেন, সোমবার (১৬ মার্চ) শিক্ষার্থীদের স্কুলে সকাল ৭টায় উপস্থিত থাকতে বলা হয়েছিল। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় সব শিক্ষার্থীরাই বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, অনুষ্ঠানটি আগেই আয়োজন করা হয়েছিল। এজন্য অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, ‘জেলা প্রশাসক বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে অনুষ্ঠানটির কথা আমাকে অবহিত করে খোঁজ নিতে বলেন। আমি তাৎক্ষণিক খোঁজ নিয়ে জানতে পারি। ততক্ষণে তারা অনুষ্ঠানটি শেষ করে ফেলেছে।’ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা জানিয়েছেন, বন্ধের নির্দেশনাটি একটু দেরি করে পাওয়ায় তারা সব শিক্ষার্থীকে জানাতে পারেননি। তাই শিক্ষার্থীরা চলে আসায় অল্প সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়েছে। এ কাজটি বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করেনি। এ ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।