নৌকার এই শ্রমিকদের ফিরিয়ে দেওয়া হয়করোনাভাইরাসের সংক্রমণ রোধে মুন্সিগঞ্জের লৌহজং থেকে কুড়িগ্রামগামী ইটভাটার ৭০-৭৫ জন শ্রমিক বোঝাই একটি ইঞ্চিনচালিত নৌকা আরিচার এলাকায় যমুনা নদী থেকে উল্টোপথে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিবালয় থানা পুলিশ শনিবার (১১ এপ্রিল) পদ্মা-যমুনায় নৌ-টহল কর্মসূচি চালু করার প্রথম দিনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা ও শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা সাংবাদিকদের জানান, করোনা সংক্রমণ রোধে আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়াসহ অভ্যন্তরীণ রুটে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে এক শ্রেণির ট্রলার মালিক-শ্রমিকরা গোপনে এ রুটে যাত্রী পারাপার করছে। জেলা পুলিশের নির্দেশনায় নৌ-টহল চালু করা হয়; যা অব্যাহত থাকবে।