শনিবার (২ মে) অসহায়দের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন তিনি। নিজ এলাকা সাভারের বাড্ডা ভাটপাড়ার অসহায় পরিবারসহ আশপাশের এলাকাতে শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরিবারের চাহিদা মাফিক খাবারের প্যাকেট হাতে নিয়ে বাড়ি ফেরেন অনেকেই। সেই প্যাকেটে রয়েছে মুরগির মাংসের ভুনা খিচুড়ি। এমন দৃশ্যই দেখা গেছে সাভারের বিভিন্ন এলাকায়।
এলাকাবাসী জানান, অসহায় মানুষদের নানাভাবে সহযোগিতা করে থাকেন সাংবাদিক মিঠুন সরকার। এবার তিনি অসাম্প্রদায়িক এই নজির স্থাপন করলেন। তার প্রতিষ্ঠিত সংস্থা এন্টি ড্রাগ অ্যালায়েন্স মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। নিজে অন্য ধর্মের অনুসারি হয়েও তিনি অসহায় মুসলিম পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছেন।