সাভারে একদিনে আরও ৯ গার্মেন্টস শ্রমিক করোনায় আক্রান্ত

সাভারসাভারে গত ২৪ ঘণ্টায় আরও ৯ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট ২৯ শ্রমিক করোনা আক্রান্ত হলেন। বুধবার (৬ মে) সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল ৫৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯ শ্রমিকসহ ১৯ জনের করোনা পজিটিভ এসেছে।
এর আগে একদিনে আরও ৮ শ্রমিকসহ এ নিয়ে মোট ২৯ শ্রমিক করোনায় আক্রান্ত হলেন। এছাড়াও সাভার উপজেলায় এখন পর্যন্ত মোট ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।