বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাঁঠালবাড়ী থেকে শিমুলিয়া ঘাটে বিকাল পর্যন্ত এসেছে ১২টি ট্রিপ। সকালের দিকে ঢাকামুখী যাত্রীদের সামান্য কিছু চাপ ছিল। তাদের মধ্যে শ্রমজীবী ও পোশাককর্মী বেশি। তবে, এখন কোনও চাপ নেই। দিনের বেলায় সাত থেকে আটটি ফেরি চললেও রাতের বেলা ১০ থেকে ১২টি ফেরি চলে। কারণ রাতে পণ্যবাহী গাড়ির চাপ বেশি থাকে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, পোশাককর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফেরিত নদী পার হচ্ছেন। তাদের বেশির ভাগেরই গন্তব্য ঢাকা।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের ২১ জেলার পোশাককর্মীরা শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুট দিয়ে ফেরিতে নদী পার হয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ যাচ্ছেন। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় যাত্রাপথে দুর্ভোগে পড়ছেন তারা।