নির্দেশনা না মানায় মানিকগঞ্জে ফের মার্কেট বন্ধ

নির্দেশনা মানা হয়নি মার্কেটেমানিকগঞ্জের বিপণি বিতানগুলোয় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় খুলে দেওয়ার তিনদিনের মাথায় জেলা প্রশাসন ফের বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকালে মার্কেট বন্ধ করার গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। আজ বুধবার (১৩ মে) থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

নির্দেশনা মানা হয়নি মার্কেটেজেলা প্রশাসক এসএম ফেরদৌস গণবিজ্ঞপ্তিতে উল্লেখ্য করেছেন, ঈদের জন্য জনসাধারণের সুবিধার্থে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ কয়েকটি শর্তে মার্কেট, বিপণি বিতানসহ দোকানপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত তিনদিন পরিদর্শনে দেখা গেছে, ক্রেতা ও বিক্রেতাদের ৯৮ শতাংশই নির্দেশনা মানছে না। অবহেলা করছে। জনসাধারণের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি বিবেচনা করে পুনরায় মার্কেট, বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার এবং ওষুধের দোকান আগের মতোই খোলা থাকবে।