বিআইডব্লিউটিসি-এর শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, রাতে পণ্যবাহী যানের চাপ বাড়ে। সকালের দিকে ছোট গাড়ির চাপ থাকে। এখনও ঘাটে কমপক্ষে দুই শতাধিক ছোট গাড়ি ফেরি পারের অপেক্ষায় আছে। এদের বেশিরভাগই যাত্রীবাহী।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, যাত্রীবাহী বাস ছাড়া সব পরিবহনই চলছে।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হেলালউদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় শিমুলিয়া ঘাট দিয়ে দক্ষিণবঙ্গের দিকে মোট এক হাজার ৭৩০টি যান গেছে। পুলিশ যাদেরই রাস্তায় বের হওয়ার কথা জিজ্ঞেস করে তারা সকলেই বলে তাদের জরুরি কাজ আছে। তাছাড়া, যাত্রীদের যাত্রার উৎসমূলে থামানো গেলে ভালো হয়। ঘাটে বা মহাসড়কে থামালে ভোগান্তি আরও বাড়বে।