করোনা নিয়ে শহরে গ্রাফিতি

98000606_256636185390640_4655127894639509504_nদেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে মৃত্যু হওয়া বিভিন্ন পেশার সামনের সারির যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জের রাস্তায় গ্রাফিতি আঁকা হয়েছে। শহরজুড়ে প্রাণ-প্রকৃতি-পরিবেশ আর মানুষের সাহসিকতার গ্রাফিতি অঙ্কণ করেছেন গণসংহতি আন্দোলন জেলা শাখা।

শনিবার (১৬ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় এই গ্রাফিতি করেছে। এসব গ্রাফিতিতে স্থান পাচ্ছে করোনা যুদ্ধে নিহত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবয়ব ও প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বান। গত বুধবার (১৩ মে) থেকে শহরের দেয়ালজুড়ে এই গ্রাফিতি আঁকা শুরু হয়।

97421058_869090030266285_7007403138160263168_nগত বুধবার (১৩ মে) প্রথমে চাষাড়ার হক প্লাজা ও মার্ক টাওয়ার সংলগ্ন দেয়ালে করোনা যুদ্ধের বীর চিকিৎসক মঈন উদ্দিন, পুলিশ কনস্টেবল জসীম উদ্দিন, সাংবাদিক হুমায়ুন কবির, ব্যাংক কর্মকর্তা মুজতবা শাহরিয়ার এই চার পেশাজীবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রাফিতি করা হয়। বৃহস্পতিবার শহরের মন্ডলপাড়া পুল সংলগ্ন বিদ্যুৎ অফিসের দেয়ালে ‘করোনা প্রতিরোধে কেবল মাস্কই নয়, প্রয়োজন শারীরিক দূরত্ব’ এই আহ্বান জানিয়ে সচেতনতামূলক গ্রাফিতি আঁকা হয়। প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষার অহ্বানে শুক্রবার দিনভর মর্ডান ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন দেয়ালে গ্রাফিতি আঁকা হয়।

98001724_1490183604497507_7327791403335942144_nগ্রাফিতি অঙ্কণ প্রসঙ্গে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, ‘করোনার বিরুদ্ধে মানুষ জীবন দিয়ে লড়াই করছে। ডাক্তার-স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, গামেন্ট শ্রমিক, শ্রমজীবি মানুষ, ছাত্ররা সরকারের অব্যবস্থাপনায় মারা যাচ্ছে। ব্যাক্তিগত উদ্যোগেই চলছে করোনার বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধে তাদের উদ্যোগ সত্যিকার অর্থেই বাংলাদেশকে আরও ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিয়েছে।’

গ্রাফিতিগুলো করেছেন নারায়ণগঞ্জ চারুকলার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। তারা হলেন- শিল্পী সাব্বির আহমেদ, শিল্পী রবিন বাপ্পা, শিল্পী আজমেরী সুলতানা আন্নি, নারায়ণগঞ্জ চারুকলার শিক্ষার্থী শিল্পী রাজীব শীল।