ঝড়ে উপড়ে গেছে গাছটাঙ্গাইলের মধুপুরে টর্নেডোর আঘাতে কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে এ ঝড় আঘাত হানে।
ঝড়ে গাছ উপড়ে পড়েছে টিনের চালের ওপর জানা যায়, অল্প সময়ের ঝড়ে উপজেলার কুড়ালিয়া, বানিয়াড়ি, থলঘাট, কেওটাইসহ কয়েকটি এলাকায় প্রায় অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কুড়ালিয়া বি কে উচ্চ বিদ্যালয়ের দুটি টিনসেড কক্ষ ভেঙে গেছে।
এদিকে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে যাওয়ায় ওইসব এলাকার বিদ্যুৎ ও ডিস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ঝড়ে উড়ে গেছে ঘরের চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা বলেন, ‘সামান্য সময়ের ঝড়ে কুড়ালিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে ক্ষেতের পাকা ধানসহ নানা ফসলের। বাড়িঘরের পাশাপাশি গাছপালা উপড়ে গেছে। স্থানীয় উপজেলা চেয়ারম্যানকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে।’