সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, করোনার উপসর্গ নিয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের পর ১৪ জুন তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে তাকে পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন) সকালে তিনি মারা যায়।
আব্দুর রহমানের বাড়ি সাভারের ফুলবাড়িয়া এলাকায়।