পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন গত শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ পোল্ট্রি ব্যবসায়ীর নিকট আত্মীয় আসাদুজ্জামান আসাদ জানান, শুক্রবার রাত ৮টার দিকে আমজাদ হোসেন বাড়িতে কাউকে কোন কিছু না বলে বের হন। এরপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ। এ কারণে পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান বের করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।