উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, পাইকারচর ইউনিয়ন ভূমি অফিসের পুরানচর মৌজায় ৯২ নং দাগে ২৫ শতাংশ সরকারি খাস জমি স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ভোগদখল করছিল। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭৫ লাখ ১০ হাজার টাকা।
অপরদিকে মহিষাশুরা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বালুরসাইর মৌজায় ১২৯৯ দাগে ১০ শতক খাস জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা), আটপাইকা মৌজায় ৩৬১ দাগে ১৩৩ শতাংশ 'ক' তফসিল ভূক্ত জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৩২ লাখ টাকা) এবং আটপাইকা মৌজায় ৩৪১ নং দাগে ১৫ শতাংশ 'খ' তফসিল ভূক্ত জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা) এতদিন অবৈধ দখলে ছিল।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া জানান, সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের জন্য সদর উপজেলা ভূমি অফিসের অধীনে থাকা সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের তত্ত্বাবধানে অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে সকল খাস জমি অবৈধ দখলমুক্ত করা হবে।