নারায়ণগঞ্জে তল্লা মসজিদে বিস্ফোরণে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী ড. নিপুণ রায়। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদাসীনতা ও গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। যাদের অবহেলায় এই মৃত্যুর মিছিল বেড়েছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ড. নিপুণ রায়ের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদ পরিদর্শন ও নিহতের বাড়ি বাড়ি গিয়ে সমবেদনা জানান। পরে নিহতদের পরিবারের কাছে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে আর্থিক সহায়তার টাকা তুলে দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাবেক এমপি বিলকিস বেগম, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহনেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ অনেকে।