গাজীপুরে ফোম কারখানায় অগ্নিকাণ্ড

ফোমের কারখানায় আগুন



গাজীপুরের পূবাইল (নারায়ণকুল) এলাকায় ফোম তৈরির কারখানা আল রাজি পলিমার ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ আব্দুল হামিদ বিষয়টি জানিয়েছেন।

ফোমের কারখানায় আগুন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি এবং উত্তরা ফায়ার সার্ভিসের একটিসহ মোট ৫টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।