ওসি বলেন, ‘প্রথমে একটি কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনলাইনের ওপর ছিকটে পড়ে। পরে ট্রেন দেখে কাভার্ডভ্যানে থাকা লোকজন দ্রুত নেমে যায়। এ সময় ট্রেনলাইনে কাভার্ডভ্যান দেখে চালক ট্রেনটি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে কাভার্ডভ্যানটিতে হালকা ধাক্কা লাগে। এ ঘটনায় প্রথমে সংঘর্ষকৃত পিকআপভ্যানের চালক নিহত হন। আহত হন আরও চার জন। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত পিকআপচালক গাইবান্ধা জেলার বাসিন্দা। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছল। পরে কাভার্ডভ্যানটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’