মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুন্সীগঞ্জের সদরের পূর্ব শীলমন্দী এলাকায় ৭০ বছরের এক বিধবা বৃদ্ধা ঘর থেকে ওজু করতে বের হয়ে ধর্ষণের শিকার হন। ৩০ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে বৃদ্ধার নিজ ঘরে এ ঘটনা ঘটে। শনিবার (৩ অক্টোবর) বিকালে ধর্ষণের অভিযোগে বৃদ্ধা নিজেই বাদী হয়ে কাদির শেখের (৩৮) বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর আসামিকে আটকের জন্য অভিযান চালায় পুলিশ। পরে পূর্ব শীলমন্দীর এক খালে নৌকা করে পালানোর সময় তাকে আটক করা হয়।