রবিবার (১১ অক্টোবর) রাতে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমতিয়াজ হাসান ইমু ওই এলাকার আজহার মিয়া সরদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিনারুল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ইমু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুক আইডি থেকে নানা কটুক্তিসহ বাজে মন্তব্য করে পোস্ট দেয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।