রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় টঙ্গী পূর্ব থানার নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদে জানতে পানি সঙ্গবদ্ধ মলম পার্টির চার ছিনতাইকারী নতুন বাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। পরে র্যাব সদস্যরা ওই এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলো-ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোসেনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাসেল মিয়া (২৭), নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল মিয়া (২০), টঙ্গী পূর্ব থানার মরকুন (পশ্চিমপাড়া) এলাকার মৃত বিষু মিয়ার ছেলে নাঈম (২০) এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সেলমেসপুর গ্রামের আলম হোসেনের ছেলে মেহেদী হাসান (২০)। তারা সবাই টঙ্গীর বিভিন্ন এলাকায় ভাড়া থেকে সঙ্গবদ্ধ হয়ে ছিনতাই কাজ করতো।
ওই র্যাব কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা সঙ্গবদ্ধ মলম পার্টির সক্রিয় সদস্য বলে স্বীকার করছে। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় পথচারীদের চোখে মলম লাগিয়ে ছিনতাই ও মালামাল লুট করতো।