শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাঁইয়া, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ডা. শফিকুল ইসলাম আকন্দ, হুমায়ুন কবির সরকার, শেখ আব্দুর রাজ্জাক, আবুল মুনসুর মণ্ডল, নাহিন আহমেদ মোমতাজী, ব্যারিস্টার ফজলুল করিম মন্ডল জুয়েল, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল কবির মণ্ডল আজাদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত একমাত্র প্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. হারুন অর রশিদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ বলেন, ‘শ্রীপুরে বিএনপিতে কোনও বিভেদ বা গ্রুপিং নেই। শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি’র সিনিয়র নেতাদের সমন্বয়ে এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে আমরা একক প্রার্থী মনোনীত করেছি।’
শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান জানান, গত পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। আগামী বছরের ২১ জানুয়ারি এ পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে। পৌরসভা আইন-২০০৯ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। শ্রীপুর পৌরসভায় মোট ভোটর ৭১ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৫ হাজার ৯৫৭ জন এবং মহিলা ভোটার ৩৫ হাজার ৪২৬ জন।