এ সময় উপস্থিত ছিলেন বানিয়াজুরী বাসস্ট্যান্ড বণিক সমিতির সাবেক সভাপতি আহমেদ ইব্রাহিম যিশু, বণিক সমিতির উপদেষ্টামণ্ডলির সদস্য আবুল বাশার বিল্লাল, মো. শফিকুল ইসলাম, রেইনবো থিয়েটারের প্রতিষ্ঠাতা গিনি আলম, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন আনসারী, সাদেক আলী খান, স্থানীয় বারাঠা উত্তরণ সংঘের সাবেক সভাপতি গোলাম জিলানী রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান টিটোসহ অনেকে।
দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়ক ঘেষা গুরুত্বপূর্ণ মানিকগঞ্জের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় যারা মাস্ক ব্যবহার না করে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন তাদের মুখে মাস্ক পরিয়ে দিচ্ছেন এস আর আনসারী বিল্টুর নেতৃত্বে দলটি। দোকানে আসা ক্রেতাদের পাশাপাশি মহাসড়কের বাসচালক, হেলপার, রিকশাচালক এবং পথচারী যারা মাস্ক ব্যবহার করেনি তাদেরকেও মাস্ক পরিয়ে দেন তারা। করোনাভাইরাস সংক্রমণ রোধে এই মাস্ক বিতরণকে ভালো উদ্যোগ বলে মনে করছেন এলাকাবাসী।
বণিক সমিতির সভাপতি এস আর আনসারী বিল্টু বলেন, করোনার সংক্রমণ রোধে মাস্ক পরার কোনও বিকল্প নেই। কিন্ত মাস্ক ব্যবহারে এখনও আমরা উদাসীন। আমরা যে যার নিজ নিজ এলাকায় মাস্ক ব্যবহারে মানুষকে উৎসাহিত ও সচেতন করতে পারলে সবাই ভালো থাকবো। ব্যক্তিগতভাবে আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছি। এটা অব্যাহত থাকবে।